মহেশপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের দিনমুজুর ছবদুল মন্ডলের স্কুল পড়ুয়া কন্যা (১৩) কে বাড়ি থেকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি তাতক্ষনিক ভাবে জানাজানি হওয়ায় ঐ রাত্রেই ধর্ষক শাহাবুল ইসলাম শান্তি ও তার এক সহযোগী রাকিবুল ইসলামকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে ২৫ মার্চ সন্ধায় তাদের মেয়েকে পার্শবর্তি সাড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাবুল ইসলাম শান্তি ও তার দুই সহযোগী বন্ধু বাড়ি থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে পার্শবর্তি মাঠের মধ্যে সহযোগীদের সহায়তায় শাহাবুল ইসলাম শান্তি ধর্ষন করে।

ঘটনাটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মেয়ের পিতা ছবদুল মন্ডল পুলিশকে অবগত করেন। এঘটনায় মহেশপুর থানা পুলিশ তাতক্ষনিক ভাবে পদক্ষেপ নিয়ে ঐ রাত্রেই ধর্ষক শাহাবুল ইসলাম শান্তি ও তার এক সহযোগী রাকিবুল ইসলামকে আটক করে থানা হাজতে নিয়ে যায়।

এসময় আর এক সহযোগী টের পেয়ে পালিয়ে যায়। এব্যাপারে মহেশপুর থানায় ওসি মোর্শেদ হোসেন খান জানান রাত্রেই আসামীদের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে। এবং মেয়েটির ডাক্তারী পরিক্ষার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি থানা পুলিশের হেফাজতে ছিল।