করোনা আতঙ্ক বিশ্বজুড়ে। নিজেদের মতো করে কম-বেশি সতর্কতা অবলম্বন করছেন সবাই। কেউ শরীর ঢাকা পোশাক পরে রাস্তায় বেরচ্ছেন, তো কেউ নিজের গোটা ঘরকেই মুড়ে ফেলছেন প্লাস্টিকের মোড়কে।
কিন্তু সম্প্রতি চীনের এক মহিলা যা করেছেন তা বোধহয় ছাপিয়ে গিয়েছে সব কিছুকেই। নোটের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই মহিলা নোট জীবাণু মুক্ত করতে উদ্যত হয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে তিনি পুড়িয়ে ফেলেছেন ২৮ হাজার টাকারও বেশি নোট।
চীনা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা , তার নাম আন্ট লি। তিনি থাকেন চিনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন প্রদেশে। সম্প্রতি চীনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলি তুলে এনেছিলেন তিনি। তার পরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে দিয়েছিলেন। তারপর ফলাফল যা হওয়ার তাই! পুড়ে ছাই নোটগুলি।

