মাইক্রোসফট থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিল গেটস


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের বিল গেটস। জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ (শনিবার) বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর বের হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মেলিন্ডা-গেটস ফাউন্ডেশন গড়েছেন বিশ্বের এই শীর্ষ ধনী। সেই ফাউন্ডেশনের কাজে পূর্ণ সময় দিতে চান তিনি। এছাড়া, আরো কিছু জনহিতকর কাজে যুক্ত হতে চান।

বিল গেটসের অনুপস্থিতিতে মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ে ঠিকভাবে চলতে পারবে কিনা এমন প্রশ্নে গেটস জানান, “আগের যেকোনো সময়ের তুলনায় প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ এখন অনেক সক্ষম। আমার অনুপস্থিতিতে তারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবে।”

তবে পদ ছাড়লেও মাইক্রোসফটের কাছাকাছিই থাকবেন বলে জানান তিনি। তিনি বলেন, “মাইক্রোসফট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার উপদেষ্টা হিসেবে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করে যাব।”

২০০৮ সালে বিল গেটস মাইক্রোসফটের বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। তবে নাদেলার উপদেষ্টা হিসেবে কোম্পানির সাফল্য ধরে রাখতে কাজ করে আসছেন।

সূত্র: পার্সটুডে