মাইলফলকে আরেকবার সাকিবের নাম




‘রেকর্ড ও সাকিব’ – এ যেন একে অপরের পরিপূরক। সাকিব খেলবেন আর রেকর্ড হবে তা কি করে হয়? কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে সাকিব গড়েছেন আরো একটি রেকর্ড।
খেলা শুরুর আগে দরকার ছিল ১৭ রান তাহলেই পঞ্চম খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রান ও দু’শ উইকেট নেওয়ার মাইল ফলক গড়বেন। সাকিব করেছেন ২৯ রান। পঞ্চম খেলোয়াড় হিসেবে মাইল ফলক গড়ে আবারো জানান দিলেন সাকিব কেন বর্তমান সময়ের সেরা খেলোয়াড়।
টেস্টে ছিলেন না, একদিনের ম্যাচে এসেই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সাকিব। ফিরে এসেই আরেকটি মাইল ফলকের পাশে নাম লিখলেন বিশ্বের এই সেরা অলরাউন্ডার।
সাকিবের এই কীর্তি গড়া চার ক্রিকেটার হলেন – শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাকস ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুল রাজ্জাক (২৫৬ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)।