মাথার উপর উড়বে ছাতা!



মাথার উপর উড়বে ছাতা!

রোদ বা বৃষ্টিতে ছাতা আমাদের সবারই সঙ্গী ছাতা। তবে এই ছাতা পরিবহণে আমাদের অনেকেরই অনীহা। তবে যদি ছাতা নিজে নিজেই আপনার সাথে চলে তাহলে কেমন হয়?
মনের ইচ্ছাটাই সত্যি হতে চলেছে এ বার। জাপানের একটি সংস্থা তৈরি করে ফেলেছে উড়ুক্কু ছাতা।
ফ্লাইং আমব্রেলা বা উড়ুক্কু ছাতা তৈরি করেছে জাপানের আসাহি পাওয়ার সার্ভিসেস নামে একটি সংস্থা। উড়ুক্কু ছাতাটির কোনও হাতল নেই। এই স্মার্ট ফ্লাইং আমব্রেলাটি আসলে একটি ড্রোনের মতোই।
এতে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এর মাধ্যমেই যে ব্যক্তি ছাতাটি ব্যবহার করছেন, তার মাথাটিকে ট্র্যাক করবে এই ছাতা। বাঁচাবে রোদের হাত থেকে। বৃষ্টি থেকে বাঁচাতে ছাতাটির ‘ওয়াটারপ্রুফ ভার্সন’ও আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
ছাতাটিতে যেহেতু ড্রোন রয়েছে, তাই রাস্তাঘাটে সব সময় এটি ব্যবহার করা যাবে না হয়তো। অনুমতি নিতে হবে প্রশাসনেরও।