মানুষকে সাহায্য করতে চান সাকিবকন্যা


paperslife

বাবা-মায়ের পরিচয়ের থেকেও নিজের পরিচয়ে পরিচিত হতে কে না চায়! আর বাবা-মা চায় সন্তানের পরিচয়ে পরিচিত হতে।

বাবা বিশ্বসেরা ক্রিকেটার। যাকে বলা হয় বাংলাদেশের প্রাণ। তাতে কি? আলাইনা হতে চান অন্যকিছু। নিজের একটা পরিচিতি গড়তে চান। যে পরিচয়ে সাকিব আল হাসানও গর্ব করতে পারেন।

সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হতে চান ডাক্তার। মানুষকে সাহায্য করতে চান, মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির। ভিডিওটিতে ছোট্ট আলাইনা নিজের ভবিষ্যৎ ইচ্ছার কথা জানাচ্ছে।

স্পষ্ট ইংরেজিতে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করছে। তার ইংরেজির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমি ডাক্তার হতে চাই। আমি মানুষকে সেবা করতে চাই।’

ছোট্ট আলাইনার ভবিষ্যৎ অনেকটাই বাকি। সে তার ইচ্ছের কাছাকাছি পৌঁছাতে পারে, এই কামনা রইলো।

ভিডিওটি :