রোববার রাতে মালিবাগ মোড়ে বিস্ফোরণে একটি শক্তিশালী ককটেল ব্যাবহার করা হয়েছিলো বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে দুঃস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, গতকাল যেটি বিস্ফোরিত হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি ককটেল ছিল কিন্ত এটি নরমাল ককটেলের চেয়ে বেশ শক্তিশালী ছিল।
গত রোববার রাত ৯টার দিকে মালিবাগ মোড়ে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার (২৮) এবং রিকশাচালক লাল মিয়া (৫০) আহত হন। এসময় রাশেদার বাম পায় এবং লাল মিয়ার মাথায় জখম হয়েছে।
সকালে পুলিশ কমিশনার চিকিৎসাধীন লাল মিয়াকে হাসপাতালে জানান, আহতরা এখন ভালো আছে এবং যথাযথ ভাবে চিকিৎসা চলছে তাদের। তিনি আরও জানান, পুলিশের মনোবল ভাঙতেই এই অপচেষ্টা করা হয়েছে।
জানা যায়, মালিবাগ মোড়ে পেট্রোল পাম্পের উল্টো দিকে ফ্লাইওভারের নিচে এসবির একটি গাড়ি পার্ক করা ছিল। তার পেছনে একটি পিকআপ ছিল। হঠাৎ পিকআপে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তবে পুলিশের ভাষ্যমতে প্রাথমিক তদন্তে এটি গাড়িতে রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি ৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, আমরা তদন্ত করছি, কারা এর সাথে জড়িত এবং কি উদ্দেশ্য এটা করেছে বের হয়ে যাবে, একটু সময় দিন। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দিয়ে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যাবে না।

