সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
একথা কেন যেন আমরা প্রায় ভুলেই যাই!
শ্রেণি-পেশা ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা চাই।
তা না করে ভবে, কী করে শ্রেষ্ঠ হবে?
কে, কেন, কিভাবে শ্রেষ্ঠ হতে চাই-
ভাবনায় কিন্তু অবশ্যই সরল পথটা থাকা চাই।
মন্দ যদি করতে পারো বর্জন
তবেই হবে যতো অর্জন।
বিভেদ ভুলে মানুষকে মূল্যায়ন করলে
তবেই না তুমি শ্রেষ্ঠ হলে।
জাত-পাত বিচার নাহি করে
মানুষকে মূল্যায়ন করে
অন্তরে সুখী হবে জীবনভরে।
তুমিও মানুষ, সেও মানুষ
শেষ বিচারে, শ্রেষ্ঠ হবে কোন্ মানুষ?
জীবনভর করো তারই অর্জন
মরলে যেন কেউ তোমায় করে না বর্জন।
তোমার যতো অর্জন, সে তো শুধু তোমারই
একথা যেন আমরা সবাই, সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।
আবারও বলি-
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
একথা কেন যেন ভুলে যাই!
মাসুম হোসেন ভূঁইয়া
জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, সময় সংবাদ
ইমেইল: masumlabib@gmail.com
আরও পড়ুন;
“ভুলভ্রান্তি এবং মানুষ”
“বাহ্যিক সৌন্দর্যই কী মুখ্য?”
