মাসুম হোসেন ভূঁইয়ার কবিতা ‘যা মনে এলো’




মন সে তো মানে না কোনো বারণ
জানি না কী যে কারণ !!
কত্ত কী যে মনে চায়
সবকিছু আর সম্ভব হয়?
তার সবকিছু লাগে কেন এতো ভালো?
সে-ই তো দিচ্ছে আমায় সর্বত্র আলো।

কেন আসে, আর কেন যে চলে যায়
বোঝা বড্ড দায়, দেখাও নাহি দেয়।
কাছে থেকেও যেন দূরে
থাকে কেন সরে সরে।
তাকে না দেখলে প্রাণ করে আনচান
কাঁদে ভেতরের মন আর প্রাণ।
সে কী জানে না এসব
কেন বোঝে না সঙ্গোপন
চেষ্টা তো করি প্রাণপণ
সে-ই যেন আমার আরেক জীবন।
তার সার্বিক অবয়ব এতো ভালো কেন?
এজন্যই তো ভুলতে পারি না কখনো।
মাঝে মাঝে মনে হয় সে ছাড়া আমি অচল!
কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা তাই প্রবল।
আবার মনে হয় থাক না এসব
কী হবে বিত্ত আর বৈভব
যেভাবে যাচ্ছে দিন, আছি তো ভালো
মরলেই আড়াই হাত, নিকষ অন্ধকার কালো।
তবু মন, সে তো মানে না কোনো বারণ
জানি না কী যে কারণ !!
মাসুম হোসেন ভূঁইয়া
জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, সময় সংবাদ
ইমেইল: masumlabib@gmail.com
আরও পড়ুন;
“ভুলভ্রান্তি এবং মানুষ”  
“বাহ্যিক সৌন্দর্যই কী মুখ্য?”