চিৎকার করতে করতে ছুটে যাওয়া মেঘ
হিঙুল রঙ ছেড়ে রাতের রঙে কি আচমকা ঢুকে যায়,
নিখুঁত রঙ বদলের খেলা খেলে-
থেমে থেমে কান্না নামায়!
ক্ষুণে সুখ না হয় হুলুস্থুল দুঃখে-
কে জানে !
ঘাস ফুলদের ছুঁয়ে বা কারো ঘর ভেঙে
ক্ষোভে ফেটে পড়া মেঘ,
তেড়ে আসা ঝড়, না হয় প্রেমিক বৃষ্টি হয়ে
দিগন্তে এঁকে দেয় সাত রঙ-
হৃদয় জোড়াতে
নাকি কান্না লুকাতে
কে জানে !
মেঘ আসুক
কান্না ঝরাক বা আড়াল করুক-
তবুও মেঘ আসুক –
বানভাসি হোক পৃথিবী,
প্রেমে…
পেপারস লাইফ/কবিতা/মাহি রোহানী

