মা-বাবাকে ছেড়ে আলাদা থাকতে চাপ দিলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বিয়ের পর স্বামীকে বারবার চাপ দিয়ে বাবা-মা’কে ছাড়তে বলাটা তার উপর মানসিক নির্যাতন করলে স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামী। কটি বিচ্ছেদের মামলার ভিত্তিতে এমনই মন্তব্য করেছে ভারতের কেরালার হাইকোর্ট।

জানা যায়, মাকে ছেড়ে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছেন স্ত্রী, এই অভিযোগ তুলে কেরালা হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেন এক ব্যক্তি।তবে ওই ব্যক্তির স্ত্রী পাল্টা অভিযোগ করেন, শাশুড়ির নির্দেশে স্বামী মদ্যপান করে তার উপর অত্যাচার চালান।

ওই নারী জানান, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান, কিন্তু শাশুড়ির সঙ্গে নয়। সেই মামলার ভিত্তিতে বিচারপতি এএম শফিক ও বিচারপতি মেরি জোসেফের ডিভিশন বেঞ্চ জানান, ‘অসহায় বাবা-মা এবং স্ত্রীর প্রত্যাশা, এই দুইয়ের টানাপড়েনের মধ্যে জীবনধারণ যেকোনও পুরুষের জন্যই দুঃসহ। এই ধরনের কোনও ঘটনায় যদি দেখা যায় ডিভোর্সের জন্য অন্য কোনও গ্রহণযোগ্য কারণ নেই। তখন শুধু এই কারণের ভিত্তিতেই স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামী।’

এই পর্যবেক্ষণের পরই আদালত রায় দেয়, শাশুড়ির থেকে আলাদা থাকার জন্য চাপ দেওয়ার এই আচরণের জন্য পুরুষ সঙ্গী তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন।

এই মামলায় কেরালা হাইকোর্টের আরও একটি পর্যবেক্ষণ দিয়েছেন। দুই বিচারপতির ওই ডিভিশন বেঞ্চ বলেছেন, বাড়ির বউকে দিয়ে ঘরের কাজ করানোটা অস্বাভাবিক কিছু নয়। বড়রা চাইলে কখনও কখনও ছোটদের বকাবকিও করতে পারেন।

সূত্র: সংবাদ প্রতিদিন