তিন সপ্তাহে মা হয়েছেন সানি




জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সানি লিওন। তারপর থেকে তাকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি। এবার মাত্র তিন সপ্তাহের চেষ্টায় অবশেষে মা হয়েছেন সানি লিওন।

সম্প্রতি মা হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সানি লিওন। তবে এ মুহূর্তে গর্ভধারণ করে সন্তান জন্ম দেয়া সম্ভব নয় বলেও জানান এ অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানালেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি। তবে মা হতে গেলে সাধারণত ৯ মাস সময় লাগে, তার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে লেগেছে মাত্র তিন সপ্তাহ।

একটি কন্যা শিশু দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল। তার নাম রাখা হয়েছে নিশা কৌর ওয়েবার। জানা গিয়েছে, মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নেওয়া হয়েছে শিশুটিকে।তিন সপ্তাহে মা হয়েছেন সানি

ইতি মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় তাদের বাচ্চা সহ একটি ছবি পোস্ট করেন। ছবিটি কয়েক ঘণ্টারর মধ্যে ভাইরাল হয়ে পরে।

বাচ্চা নেওয়া সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে ড্যানিয়েল বলেন, বাচ্চা নেওয়ার জন্য আমরা ২বছর আগেই অনাথ আশ্রমে আবেদন করি।  অনেকেই সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন। আমদের সকলের উচিৎ ওদের পাশে দাঁড়ানো।

এদিকে সানি বলেন, ‘আমরা ওকে (নিশা) পছন্দ করিনি ও আমাদের করেছে। খুবই মায়াবী একটা চেহারা ওর। আমি ওকে পেয়ে খুবই খুশি।’

উল্লেখ্য, জিসম ২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে সানির। এরপর আর থেমে থাকতে হয়নি। অন্য এক জগত থেকে আসলেও নিজের প্রতিভার গুণে বলিপাড়ায় শক্তপোক্ত আসন গেঁড়েছেন তিনি। বি টাউনের আইটেম সং-এ যেন কোন বিকল্প নেই এই ৩৬ বছর বয়সী তারকার।