মিশ্র প্রবণতায় লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরুতে উঠানামা করলেও শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা বিরাজ করে সূচকে। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৯৩ দশমিক শূন্য ৫ পয়েন্টে। এদিকে ১ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৭ দশমিক ২৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। তবে ২ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৩৪৮ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৫ কোটি ৯০ হাজার ৩৪৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৪৬ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৫৫ কোটি ২২ লাখ ১১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৪ দশমিক ৫৬ পয়েন্টে নেমে গেছে। তবে ৪৯ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪২০ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৮ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৪৭০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৯ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ২৫৯ টাকা।