মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ৬ হাজার ১৮২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে যায়। তবে দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক শূন্য শূন্য ১ শতাংশ বেড়ে ২ হাজার ২৩১ দশমিক ১৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৬ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৬২৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৬৭ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫১১ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩২ দশমিক ৯২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৮ দশমিক ২৬ পয়েন্টে নেমে যায়। ৪৭ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৭ হাজার ১৬৬ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৪১১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৩ কোটি ৯৩ লাখ ১২ হাজার ১১৩ টাকা।