মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরু থেকেই উঠানামার মধ্যে ছিল সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭৭ দশমিক ৯৫ পয়েন্টে। এদিকে ২ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ২ হাজার ১৭৬ দশমিক ১৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। তবে ২ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৫ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ২৭৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫০৭ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫১৫ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত ছিল ৪১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ৬ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৭ দশমিক ১৯ পয়েন্টে নেমে যায়। আর ৪ দশমিক ২ পয়েন্ট কমে ১৬ হাজার ৩২৬ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৪ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২০৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৭ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা।