শেয়ারবাজার: মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে, তবে দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ৬ হাজার ২৩৫ দশমিক ৭১ পয়েন্টে নেমে যায়। আর ৭ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ২ হাজার ২৭০ দশমিক ৩০ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে ৫ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৯ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২০ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫৭৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৮৩ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ১৭৬ কোটি ৯১ লাখ ১৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ দশমিক ১২ পয়েন্টে নেমে যায়। ২ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৪১ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৪ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৫২৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৭২ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।