তথ্য গোপনের অভিযোগে জান্নাতুল নাঈমের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল করা হয়েছে। তাকে অযোগ্য ঘোষণা করলেন মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কমিটি। তার জায়গায় নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন জেসিয়া ইসলাম।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো বিজের পক্ষ থেকে বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজন করা হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন। এ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম শর্ত হলো, প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। কিন্তু জান্নাতুল নাঈম তাঁর বিয়ের বিষয়টি গোপন রেখে প্রতিযোগিতায় অংশ নেন। তাই তার খেতাব বাতিল করা হল।
২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তবে নিজের বৈবাহিক অবস্থান লুকিয়ে রেজিস্ট্রেশন করায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
মঙ্গলবার (২ অক্টোবর) ফিরতি মেইলে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বৈবাহিক অবস্থান গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। সেকারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেছেন, “ভুল সবারই হয়। আশা করি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত আছেন শম্পা রেজা, চঞ্চল মাহমুদ ও বিবি রাসেল। বাকি বিচারকরা উপস্থিত থাকতে পারেননি।
২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। সেদিন মঞ্চে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন উপস্থাপক শিনা চৌহান। এরপর আয়োজকের পক্ষ থেকে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী মঞ্চে এসে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন। এরপর পুরো বিষয়টি নিয়ে বিচারক আর দর্শকেরা আয়োজকদের ভূমিকার সমালোচনা করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈমকে নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে হয়। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল হিমি ও জেসিয়া ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন তাঁরা। নির্বাচিত জেসিয়া ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন।
‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান।
আরও পড়ুন;
জান্নাতুলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল
মিসেস যখন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে বিতর্ক
