মিয়ানমারকে আল কায়দার হুমকি




ইসলামি জঙ্গিগোষ্ঠী আল কায়েদা রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের জন্য মিয়ানমারকে কঠোর শাস্তি দেয়ার হুমকি দিয়েছে। এছাড়া রোহিঙ্গাদের সাহায্য করারও ডাক দিয়েছে এই জঙ্গিগোষ্ঠীটি।
২৫ অগাস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন চৌকিতে একযোগে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এর প্রতিক্রিয়ায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংস্র দমনাভিযান শুরু করে। এই অভিযানে শত শত রোহিঙ্গা নিহত হওয়ার পাশাপাশি লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে শুরু করে।