'মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে'


paperslife

ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী দলে। দলে থাকলেও সে দলের অধিনায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দল চ্যাম্পিয়ন হয়েছে, প্রিমিয়ার লীগ শেষ করে ছুটি নিয়েছেন মাশরাফি।
বিশ্বকাপ জাতীয় দলের ক্যাম্পে থাকার কথা থাকলেও দুই দিনের ছুটিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঘুরে এসেছেন নিজের গ্রামের বাড়ি নড়াইলে।
সেখানে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে এ কর্নার – উদ্বোধন করেন তিনি। এসময় স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান মূল্যবান পরামর্শ দেন মাশরাফি।
ক্রিকেটার ছাড়াও মাশরাফি একজন সংসদ সদস্য। নড়াইল-২ আসন থেকে বিজয়ী এই সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার উপদেশ দেন শিক্ষার্থীদের।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কী ছিলেন, তিনি কী করেছেন সে সর্ম্পকে জানতে পারবেন, আমি বিশ্বাস করি নড়াইলের প্রতিটি স্কুলে এ রকম উদ্যোগ নেয়া হবে। শিক্ষকরা এই শিক্ষা গুলি যদি স্কুল থেকে দিয়ে দেন তাহলে আমার বিশ্বাস সবাই সততার সঙ্গে বড় হবে।’
এছাড়াও তিনি আসন্ন ক্রিকেট বিশ্বকাপে সকলের দোয়া প্রার্থনা করেন, ‘আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।’