সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সিরিজ বোমা হামলাকে কেন্দ্র করে বিশেষ ক্ষমতাবলে এক নির্দেশ জারি করেছেন।
নিকাবসহ যা কিছু আছে যা মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধ। আজ সোমবার থেকেই তা কার্যকর করা হবে।
ইস্টার সানডের দিনে প্রার্থনা চলাকালীন সময়ে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে দেশটির বিভিন গির্জা ও হোটেলে।
ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় বিদেশি নাগরিকসহ প্রায় ২৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ শতাধিক।
এই ঘটনাকে কেন্দ্র করেই কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে।

