মুজিববর্ষ উপলক্ষে আজ থেকে পাওয়া যাবে ২০০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটের ওপরের অংশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ‘১৯২০-২০২০’ ওপরে ডান দিকের কোনায় ইংরেজিতে মূল্যমান ‘২০০’ ও ডান দিকে নিচে কোনায় বাংলায় মূল্যমান ‘২০০’ লেখা রয়েছে।

নোটের পেছন ভাগে ডান দিকে গ্রামবাংলার বহমান নদী ও নদীর পারের দৃশ্য এবং এর বাম পাশে বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের মন্ত্রী থাকাকালীন একটি ছবি মুদ্রিত রয়েছে।

প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাজারে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট, ১০০ টাকা মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা ছাড়া হবে।

আগামীকাল বুধবার (১৮ মার্চ) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসগুলোতে পাওয়া যাবে ২০০ টাকার নোট।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে নতুন ২০০ টাকার নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।