মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৫




মুম্বাইয়ের একটি বহুতলে আগুন লেগে ১২ জন মহিলা সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুন লাগার মুহূর্তে কমলা মিলস নামের ওই বহুতলে সেই সময়ে প্রায় ৫০ জন মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। রাত ১২টা নাগাদ মোজো লাউঞ্জ নামে একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৫ টি দমকলের ইঞ্জিন এবং ৮টি জলের ট্যাঙ্ক আগুন নেভানোর কাজ করছে। আগুন এখন অনেকটাই আয়ত্তে আনা গিয়েছে।
শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে ধারণা দমকল কর্তৃপক্ষের। দমকল সূত্রে জানানো হয়েছে যে ওই রেস্তোরাঁয় পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। দমকলের পক্ষ থেকে রেস্তঁরার মালিকের নামে মামলা রুজু করা হয়েছে।
এই বহুতলে বিভিন্ন বহুজাতিক সংস্থার অফিস এবং কিছু মিডিয়ার অফিসও রয়েছে। ইতিমধ্যেই বিএমসি কমিশনার অজয় মেহতা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে।
আরও পড়ুন;
ফিলিপাইনে শপিং মলে অগ্নিকান্ড، নিহত ৩৭    
মুম্বাইতে মিষ্টির দোকানে আগুন লেগে নিহত ১২
মালয়েশিয়ায় মাদ্রাসায় আগুন, নিহত ২৪  
নিউ ইয়র্কে ভবনে অগ্নিকান্ডে নিহত ১২