মৃত্যুপুরী হয়ে ওঠা যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেল সবাইকে



মৃত্যুপুরী হয়ে ওঠা যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেল সবাইকে
A medical worker in a protective suit stands with an isolation stretcher in front of the Columbus Clinic, where patients suffering from coronavirus disease (COVID-19) were moved from Spallanzani Hospital, in Rome, Italy March 16, 2020. REUTERS/Remo Casilli - RC2YKF9NN5IQ


করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত ২০ হাজার ৫৭৭ জন। আর আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন।

মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে এখন সবার উপরে অবস্থান করছে। নিবার পর্যন্ত ইতালিতে মারা গেছেন ১৯ হাজার ৪৬৮ জন। সেখানে আমেরিকায় ২০ হাজার ৫৭৭ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম দেশ হিসেবে একদিনে ২ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায় শীর্ষে উঠে যায়।

আমেরিকা, ইতালির মতো মৃতের সংখ্যায় পাল্লা দিচ্ছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

গত ডিসেম্বরে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। সেখানে মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন। আক্রান্ত হয়েছিল ৮২ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন।