মৃত্যুবিষয়ক !




কবি: নাফি নিরব
পরের স্টেশনেই আমি নেমে যাব, শূন্য হাতে…
বৃষ্টির কান্না, শিশিরের গান হয়ে ফিরে আসবোনা
আর নিভিয়ে রংধনু, এঁকে সাদা আকাশ
বিছানা পাতব বৃদ্ধ বৃক্ষের তলে
প্রঃশ্বাসে আসবে মাটির ঘ্রাণ,
দূর্বার চাষাবাদ হবে বুকের জমিনে
একলা দাঁড়িয়ে পাতাবাহার করোটির উপর
শুধু জীর্ন এফিটাফ ঘোষণা দিবে
যেখানে একদা ভালোবাসা ছিল
সেখানে এখন কবরের নিঃস্তব্ধতা।