মৃত্যু কেমন হয় খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাসের স্ত্রী সঞ্চিতা। বাসার সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।
গত শুক্রবার (২৭ মার্চ) চা বানাতে গিয়েই ভয়ংকর দুর্ঘটনার শিকার হন, অল্পের জন্য ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান লিটন পত্নী। রবিবার (২৯ মার্চ) নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ঘটনার বিবরণ দেন সঞ্চিতা নিজেই।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখা সঞ্চিতা লিখেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবোনা। আর সেতা আমার পক্ষে ভালো ও সহজ হবেনা। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই বিরক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আগুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সাবধান।’
পারিবারিক সূত্রে জানা যায় সিলিন্ডার সংযোগে ছিদ্র থেকে বিষ্ফোরণের সৃষ্টি। এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখের সামনের অংশ বাঁচাতে গিয়ে হাতের কিছু অংশ পুড়ে যায়, অন্যদিকে চুলের বেশিরভাগ অংশেও আগুন লাগে। বিষ্ফোরণের ফলে রান্নাঘরের কেবিনেটের কিছু অংশও ভেঙে পড়ে সঞ্চিতা শরীরের উপর।

