মৃত্যুর পরও সচল মস্তিষ্ক!



আমরা সবাই জানি মৃত্যুর পর শরীরের সবকিছুই স্থির হয়ে যায়। কোনকিছুই আর আগের মতো সচল থাকেনা।

কিন্তু সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, মৃত্যুর পরও প্রায় ৪ ঘণ্টা মস্তিষ্ক কিছুটা সচল থাকে। এই গবেষণায় গবেষকরা মৃত শূকরের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন। তাদের দাবি, মারা যাওয়ার চার ঘণ্টা পর প্রাণীটির  মস্তিষ্কের আংশিক সক্রিয় করতে পেরেছেন।

এছাড়াও, গবেষকেরা তাদের করা গবেষণায় দেখিয়েছেন, মস্তিষ্কের কোষ মারা যাওয়া বন্ধ করা যেতে পারে এবং মস্তিষ্কের মধ্যে কিছু সংযোগ আগের অবস্থায় নেওয়া যায়। কিন্তু ওই মস্তিষ্কের চেতনার কোনো সংকেত পাওয়া যায়নি।

এ গবেষণায় গবেষকেরা ৩২টি শূকরের মস্তিষ্ক সংগ্রহ করেন। চার ঘণ্টা পরে তা ইয়েল ইউনিভার্সিটির গবেষকেদের তৈরি একটি সিস্টেমের সঙ্গে যুক্ত করেন। ওই সিস্টেম বিশেষভাবে তৈরি রক্তের অনুরূপ কৃত্রিম তরল মস্তিষ্কে পাম্প করতে থাকে। তরলে থাকা সিনথেটিক রক্তের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন এবং ওষুধ পাঠানো হয়। এতে মস্তিষ্কের কোষ মারা যাওয়ার গতি কমে যায় এবং কোষগুলো জীবিত হতে শুরু করে।

সেখানে, গবেষকেরা , মস্তিষ্কের মধ্যকার যোগাযোগব্যবস্থা সাইন্যাপসের ক্রিয়া দেখতে পান। গবেষকেরা বলেছেন, মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সাইন্যাপস যোগাযোগে সাড়া দিচ্ছে।

এরপর সংগ্রহ করা শূকরগুলো হত্যার ১০ ঘণ্টা পরেও এ সাড়া পাওয়া যায়। তবে ইসিজি ব্রেন স্ক্যানে ‘ব্রেন-ওয়াইড ইলেকট্রিক অ্যাকটিভির’ কোনো সংকেত পাওয়া যায়নি, যা মস্তিষ্কের চেতনা নির্দেশ করে।

এ বিষয়ে, ইয়েল ইউনিভার্সিটির নিউরোসায়েন্সের অধ্যাপক নেনাদ সেসটান বলেন,  মস্তিষ্কের কোষের মারা যাওয়ার ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটে । এখন আমরা দেখেছি, কোষ মারা যাওয়ার ঘটনা ধীরে ধীরে ও ধাপ অনুযায়ী ঘটে। এসব প্রক্রিয়ার কিছু আটকে দেয়া যায়, এবং পরবর্তীতে তা সংরক্ষণ করে আবার ফিরিয়ে আনা সম্ভব বলেও তিনি জানান।