মৃত্যুর মুখ থেকে ফিরে গান গাইলেন হ্যাপি




সুস্থ হয়ে গানে ফিরলেন হ্যাপি আফরিন। এনিমিয়ায় আক্রান্ত হয়েছে বলে ডা: এমন ভুল তথ্য দিলে ভুল চিকিৎসার কারণে মৃত্যু মুখে চলে যান হ্যাপি আফরিন। সে খানে ১৫ দিন আইসিইউতে থাকার পর তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।
তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো। এই সংগীতশিল্পীকে সহায়তায় অনেকই এগিয়ে আসেন। দীর্ঘদিন পর তিনি আবারও গানে ফিরেছেন। তবে নতুন কোন মৌলিক গান নয়, গেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর গান ৷
৭ মে বিশ্বকবির জন্মদিন উপলক্ষে আজ সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে হ্যাপি আফরিন এর গাওয়া “মায়বন বিহারিনী’র গানের মিউজিক ভিডিও । গানটি নতুন করে মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন।
উল্লেখ্য, হ্যাপি আফরিন ২০১২ সালে রবি ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসেন । রবি ট্যালেন্ট হান্ট থেকে প্রথম হৃদয় মিক্স থ্রিতে কাজ করেছেন তিনি। এর পর বেশ কিছু চলচ্চিত্র ও অডিও অ্যালবামের গান করেন।