পোষা পাখি হোক বা পশু এদের প্রতি ভালোবাসা যেন মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু ভালোবাসার এমন নজির তাও আবার মৃত পোষ্যের জন্য যা আপনার কল্পনাকেও হার মানাবে।
পোষা বিড়ালের চিতাভষ্ম মহাকাশে পাঠাচ্ছেন স্টিভ মান্ট নামক এক ব্যক্তি। কি অবাক হচ্ছেন তো???? আমাদের কাছে এটি অবাক হবার মতো বিষয় হলেও স্টিভ মান্ট মনে করেন এটিই হবে তার মৃত পোষ্যের প্রতি তার শেষ ভালোবাসার উপহার।
ওই চিতাভষ্ম একটি বেসরকারি সংস্থার সাহায্যে রকেটের মাধ্যমে মহাকাশের কক্ষপথে রেখে আসা হবে। তার পোষা বিড়াল পিকাচুর শেষ চিহ্ন শুধু এই পৃথিবীতেই নয় বরং ছড়িয়ে পড়ুক গোটা মহাকাশে এমনটাই চাওয়া স্টিভ মান্টের।
তার এমন চাওয়া থেকেই এই উদ্যোগের জন্ম। পিকাচুর চিতাভষ্ম মহাকাশে পাঠানো হবে ১৮ মাস পর লঞ্চ হওয়া রকেটে করে।
গত জানুয়ারি মাসে মৃত্যু হয় পিকাচুর। স্টিভ মান্ট এই স্পেস বেরিয়ালের ব্যবস্থা করেন সেলেসটিস পেটস নামে একটি সংস্থার সাহায্যে। এই কাজে তিনি ব্যয় করছেন ৫০০০ মার্কিন ডলার।
তিনি এই রকেট রাইডের পয়সা জোগাড় করতে চেয়েছিলেন একটি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন করে। কিন্তু সেখান থেকে পাওয়া টাকার পরিমাণ স্বল্প হওয়ার কারনে পিকাচুর শেষ চিহ্নকে মহাকাশে পাঠাতে নিজের সঞ্চয় ভাঙ্গেন তিনি।

