মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের হামলা, দুই পুলিশসহ নিহত ৩



মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের হামলা, দুই পুলিশসহ নিহত ৩

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ সদস্য ও একজন নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

হামলার ঘটনাটি টুইট করে জানান সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম।

শেইনবাম বলেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এ সময় বড় অস্ত্র হাতে অন্তত ১০ জন সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।