ফুটবল বিস্ময়, ফুটবল তারকা লিওনেল মেসি। বার্সেলোনায় পাড়ি জমান সেই চৌদ্দ বছর বয়সে। সেখান থেকেই উত্থান। এতগুলো বছরে বার্সেলোনা দলকে নিয়ে এসেছেন শ্রেষ্ঠের কাতারে, নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রায় ১৭ বছর ধরে ক্লাবটির হয়ে সব রকম শিরোপাই জিতেছেন।
বার্সার ঘরের মাঠ নু-ক্যাম্প থেকে প্রায় ৫০ মিনিট দূরত্বেই পরিবার নিয়ে বাস করেন এই আর্জেন্টাইন মহাতারকা। থাকেন পরিবার নিয়ে বিশাল এক প্রাসাদে। স্পেনের কাতালান প্রদেশের রাজধানী বার্সেলোনার ক্যাসেলডেফেলসের গাভা এলাকায় বিলাশ বহুল প্রাসাদে তাঁর বাস।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী যেখানে বাস করেন সেই এলাকাটি মূলত পরিবেশগতভাবে সংরক্ষিত এলাকা। আর সে জায়গাতেই বার্সেলোনা বিমান বন্দরে নতুন একটি টার্মিনাল তৈরি করতে চেয়েছিল স্প্যানিশ এয়ারলাইন্স ‘ভিউলিং’।
নতুন এই টার্মিনাল তৈরি করা হলে ফুটবল বিশ্বের এই মহাতারকার বাসার উপর দিয়েই আসা যাওয়া করবে বিমানগুলো। সে কারণেই ভিউলিং এয়ারলাইন্সকে নতুন টার্মিনাল নির্মাণে অনুমতি দেয়া হয়নি।
বিমান সংস্থার প্রধান জ্যাভিয়ের স্যানচেজ প্রেইতোর দাবি, ‘৩১ বছর বয়সী তারকার বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই। আর তাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একটি নতুন টার্মিনাল যোগ করা যাচ্ছে না কারণ যেখানে মেসির বাড়ি তাহলে সেখান দিয়ে বিমান যেতে হবে। বিমানবন্দরের রানওয়ে সীমাবদ্ধ, তাও কিছুতেই বার্সার ফরোয়ার্ডের বাড়ির ওপর দিয়ে যাওয়া যাবে না।’
মেসির আলিশান বিশাল বাসভবন থেকে বিমানবন্দরের দূরত্ব মাত্র ১০ কিলোমিটারের। এছাড়াও গাভায় পরিবেশগত একটা বাধা রয়েছে। যার জন্য এই জায়গার ওপর দিয়ে প্লেন যেতে পারে না।
