মেসির ৭০০


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

তিন ম্যাচ আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন ৬৯৯ গোলে। কিন্তু সমর্থকদের আনন্দে ভাসিয়ে ৭০০তম গোল করা হয়ে উঠছিল না। মাঝে করেছেন তিনটি এসিস্ট, কিন্তু পাচ্ছিলেন না গোলের দেখা। অবশেষে পেলেন কাঙ্খিত সেই গোলের দেখা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। এ ম্যাচেই পেনাল্টি থেকে প্যানেনকা শটে গোল করে পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মালিক হয়েছেন মেসি।

বর্তমানে খেলছেন এমন যাওয়া দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোল করলেন মেসি।বর্তমানে একটিভ ফুটবলারদের মধ্যে ৭০০ গোল করা অন্য ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে তার চেয়ে ১১২ ম্যাচ কম খেলেই ৭০০ গোল করে ফেলেছেন মেসি। এই মাইলফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল ৯৭৪ ম্যাচ। অন্যদিকে ৮৬২ ম্যাচের হয়ে গেল মেসির ৭০০ গোল।

ক্যারিয়ারের ৭০০ গোলের মধ্যে বার্সেলোনার জার্সি গায়ে ৭২৪টি ম্যাচে মেসি করেন ৬৩০ গোল। আর জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা ১৩৮ ম্যাচে ৭০টি। এর পাশাপাশি ক্যারিয়ারে ৩০০’র বেশি এসিস্টও করেছেন মেসি।

এদিকে ৭০০ গোল করলেও, এখনও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ পিছিয়ে মেসি। প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ৮০৫ গোলের রেকর্ড রয়েছে চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের। এই রেকর্ড ভাঙতে আরও একটি সেঞ্চুরি করতে হবে মেসিকে।

এছাড়া পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যায় মেসির সামনে রয়েছে ব্রাজিলিয়ান রোমারিও (৭৭২), ফুটবল সম্রাট পেলে (৭৬৭), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৭৩৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।