শুরুটা ৪৩ মিনিটে, সুয়ারেজের সাথে ওয়ান টু ওয়ান পাসে মেসির শট বুফনকে বোকা বানিয়ে জালে জড়ালে আক্ষেপ ঘুঁচে বার্সেলোনার এই তারকার। ইতালির এই গোলরক্ষকের বিপক্ষে গোল করা যে বাকি ছিল।
এরপর ৫৬ মিনিটে মেসির বাড়ানো পাস জুভেন্টাস ডিফেন্ডার ফিরিয়ে দিলেও ভুল করেনি রাকিটিচ। দলকে এগিয়ে দেন ২-০ গোলে। ৬৯ মিনিটের মাথায় দূরপাল্লার শট শটে নিজের দ্বিতীয় ও দকের পক্ষে তৃতীয় গোল করেন এল এম টেন। ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
অন্যদিকে নেইমারের গোল ও এসিস্টে ৫-০ গোলে জয় পায় পিএসজি। ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। পরে নেইমারের এসিস্ট থেকে ৩৪ গোল করেন এম্বেপে। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-০ তে লিড এনে দেন কাভানি। দ্বিতীয় অর্ধের ৮৩ মিনিটে মিকেল লাস্টিগের আত্মঘাতী গোল ও ৮৫ মিনিটে কাভানি নিজের দ্বিতীয় গোল করলে সেলটিকের বিপক্ষে ৫-০ এর বড় ব্যবধানে জয় পায় পিএসজি।
এদিকে নিজেদের মাঠে গোল উৎসবে মাতে চেলসি। কারাবাগকে তারা হারায় ৬-০ গোলে। অপর ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে ৩-০ গোলের ব্যবধানে। এছাড়াও জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আন্ডারলেটের বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে।
আরো জয় পেয়েছে সিএসকে মস্কো, স্পোর্টিং সিপি। রোমা ও আতলেতিকো মাদ্রিদের খেলা গোল শুন্য ড্র হয়েছে।
একনজরে আজকের ফলাফল :
বার্সেলোনা ৩-০ জুভেন্টাস
পিএসজি ৫-০ সেলটিক
বায়ার্ন মিউনিখ ৩-০ আন্ডারলেট
চেলসি ৬-০ কারাবাগ
ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ বাসেল
রোমা ০-০ আতলেতিকো মাদ্রিদ
বেনফিকা ১-২ সিএসকে মস্কো
অলিম্পিয়াকস ১-৩ স্পোর্টিং সিপি
