ফুটবল বিশ্বের রাজত্ব কার হাতে? গত কয়েক বছরের দৈরথে মেসি-রোনালদোকে টেক্কা দেওয়ার কেউ নেই। এর পরের নামটিই আসে ব্রাজিলের পোস্টারবয় নেইমার। কিন্তু নতুন কেউ যদি সেরাদের চেয়েও দামি ফুটবলার হয়?
হ্যা, সেটিই হয়েছে। স্পেনের অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার দানি সেবায়োস মেসি-নেইমারের চেয়েও দামি। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের এই সেরা ফুটবলারের রিলিজ ক্লজ ধার্য্য করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার ছয়শ কোটি টাকা।
গতকাল রিয়াল বেটিস ছেড়ে ৬ বছরের চুক্তিতে ১৬.৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ক্রিকেটারের রেকর্ড রিলিজ ক্লজ ধার্য্য করেছে ক্লাবটির কর্তৃপক্ষ। সেখানে মেসি কিংবা নেইমারের থেকেও তা অনেক বেশি। বার্সেলোনা কর্তৃক মেসির রিলিজ কজ ৩০০ মিলিয়ন ইউরো আর নেইমারের ২২২ মিলিয়ন।
মূলত অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ শেষেই সেবোয়াসকে নিয়ে টানাটানি চলে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাসের মত বড় দলগুলো প্রস্তাব দিলে শেষে রিয়াল মাদ্রিদকেই নিজের স্বপ্নপূরণের জন্য বেছে নেয় তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার।
