বৃষ্টি হলে তুমি এখনও কি আগের মতোই ভেঁজো?
সেই আঁকাবাঁকা কর্দমাক্ত মেঠোপথে,
এখনও কি তুমি তোমার পায়ের ছবি আঁকো?
এখনও কি তুমি জানালা খুলে,
পথের পানে তাকিয়ে থাক? আমায় দেখবে বলে।
নাকি সব ভুলে গেছ , নতুন করে ঘর বাধার ছলে?
এখনও কি তুমি বকুলতলায় যাও?
বকুল ফুলের মালা গেঁথে খোঁপায় পরবে বলে।
এখনও কি তুমি পড়ন্ত বিকেলে
সেই খোলা মাঠে যাও? প্রজাপতি ধরবে বলে।
নাকি সব ভুলে গেছ , নতুন করে ঘর বাধার ছলে?
এখনও কি তুমি বায়না ধর?
নৌকা নিয়ে বিলে ঘোরার,
শপলা তুলবে বলে।
নাকি সব ভুলে গেছ , নতুন করে ঘর বাধার ছলে?
এখনও কি তুমি পূর্ণিমা রাতে আকাশ দেখ?
চাঁদের সাথে কথা বলবে বলে।
নাকি সব ভুলে গেছ , নতুন করে ঘর বাধার ছলে?
এখন তোমার আমায় ছাড়া কিভাবে চলে!
নাকি সব ভুলে গেছ , নতুন করে ঘর বাধার ছলে?
সত্যি বলছি আমার খুব জানতে ইচ্ছে করে।
পেপার’স লাইফ/কবিতা/মোঃ এনামুল হোসেন

