বিদ্রোহ তুমি করতে চেয়েছিলে,
কিন্তু ভুল সময়ে জন্ম যে তুমি নিলে!
বিদ্রোহ এখন সবার কাছে যে বিলাসিতা
কিন্তু যে করে একমাত্র সেই জানে এর মর্মতা।
এই যুগে তুমি যদি চাও বিদ্রোহের পথ বেছে নিতে
এই সমাজ পারবে কি তোমার, যোগ্য সম্মান দিতে?
তুমি যে করোনি অন্যায়ের সাথে আপোষ,
এটা যে তোমার মহৎ গুণ
কিন্তু এই সমাজে এটাই তোমার একমাত্র দোষ।
যাদের জন্য দিচ্ছ তুমি যুদ্ধের ঘোষণা
তাদেরও যে পাবেনা পাশে
করবে যে তোমায় লাঞ্ছনা!
এই সমাজ আজ বিদ্রোহে করে ভয়,
তারা যে ভাবে এটাই তাদের নিয়তি
নেই যে তাদের অন্য কোনো উপায়।
বিদ্রোহে তোমার যেতে পারে প্রাণ
তবুও, সাম্যের পথে তুমি হও আগুয়ান।
তুমি যদি আনো নতুন সূর্যের
চকমকে এক ভোর,
কেটে যাবে সব গরীব দুঃখীর
দুঃখে থাকার ঘোর।
পেপার’স লাইফ/কবিতা/মোঃ এনামুল হক

