মোদির বাংলাদেশ সফর বাতিল


পাঁচ বছরে মোদি এর ৫৮ দেশ সফরে ব্যয় ৫১৭ কোটি টাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং দৈনিক টাইমস অব ইন্ডিয়া আজ (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মোদির। কিন্তু গতকাল রোববার (০৮ মার্চ) বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত রোগী ধরা পড়ার তথ্য প্রকাশিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়।

তিনজনের শরীরে করোনা ধরা পড়ার তথ্য জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রথমবারের মতো বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর রাতেই বৈঠকে বসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। বৈঠকে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ারও কথা ছিল। বাংলাদেশে করোনা প্রথমবার শনাক্ত হওয়ায় তা বাতিল হলো।