যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি




যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট বন্ধের পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র অনিষ্টকর যেসব পদক্ষেপ নিচ্ছে তার কঠোর জবাব দেবে মস্কো।
গত শুক্রবার রুশ শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণের ল্যাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেট এবং অ্যানেক্সভবন গুলো গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছে। এর জবাবে এখন রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলেও আভাস দিয়েছেন ল্যাভরভ।