করোনাভাইরাসে মর্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এখন প্রায় ১১ হাজার।
সোমবার (৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
জানা যায়, সোমবার করোনায় আক্রান্ত ৯০০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটিতে ৩ লাখ ৫০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্য ছাড়াও বর্তমানে লুইজিয়ানা করোনাভাইরাস সংক্রমণের অন্যতম নতুন কেন্দ্র হয়ে উঠেছে। ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৭৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৩৮৫ জন।

