যুক্তরাষ্ট্রে সামরিক জাহাজে আগুন, আহত ২১ নাবিক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক জাহাজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১২ জুলাই) সকালে ইউএসএস বনহোম রিচার্ড জাহাজে আগুন লাগার আগে বিস্ফোরণের কথা জানায় সান দিয়াগো দমকল বিভাগ।

মুহূর্তেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ সময় জাহাজটিতে দেড় শতাধিক নাবিক অবস্থান করছিলো।

তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।