জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই বীর মুক্তিযোদ্ধা- কালীপদ দাস (৮নং সেক্টর) এবং লিবিও কির্তনীয়া (৯নং সেক্টর)- কে আজ দুপুরে গণভবনে অত্যাধুনিক মোটরাইজভ হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী এ উপহার দেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।
কালীপদ দাস রণাঙ্গনের ৮নং সেক্টরে এবং লিবিও কির্তনীয়া ৯নং সেক্টরে যুদ্ধকালে আহত হন। মুক্তিযুদ্ধের দুই বীরসেনানীকে চলাচলের সুবিধার্থে বঙ্গবন্ধুকন্যা এ উপহার দেন।

