যেখানে এখনো পৌছাতে পারেনি করোনা


বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ দৃশ্য অ্যান্টার্কটিকায়

ছয় মহাদেশে করোনা তাণ্ডব চালালেও বরফ আচ্ছাদিত এন্টার্কটিকা মহাদেশ এ ভাইরাস থেকে মুক্ত রয়েছে।

তাছাড়া আফ্রিকার ৫৪ দেশের মধ্যে ৬ দেশ করোনা থেকে এখনো মুক্ত। দেশগুলো হলো – সাউথ সুদান, বুরুন্ডি, সাও টোমে অ্যান্ড প্রিনসাইপ, মালাউই, লেসোথো, কমোরোস।

এছাড়া ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র পালাউ, টঙ্গো, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, এশিয়ার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়াও রয়েছে করোনা থেকে মুক্ত।

ইতিমধ্যে ২০০টির অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যেই ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ কাজার ৭৯৭ জন। কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ১৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।