বাংলাদেশে কারাদণ্ডে দণ্ডিত তারেক রহমানকে ‘যেভাবেই হোক’ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপিরও কঠোর সমালোচনা করেছেন তিনি।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। যে অপরাধী সাজাপ্রাপ্ত, সে কী করে এখানে থাকে? কাজেই তাকে তাড়াতাড়ি ফেরত দেন। ফেরত নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যেভাবেই হোক দেশে আমরা ফেরত নেব।”
লন্ডনের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অধিকাংশ প্রবাসীই তারেককে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরীও একই দাবি জানান।
শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আপনাদের প্রবাসীদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর উপযুক্ত জবাব দেওয়া। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছে সেটা রক্ষা করতে হবে।”
তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপিতে কি চেয়ারপারসন হওয়ার মতো একটাও লোক ছিল না? দুই একটা লাফাঙ্গা, সাজাপ্রাপ্ত আসামিকে আবার বিএনপির চেয়ারপারসন বানায়। আসামি আবার পলাতক, সে কি করে একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হয়? তাহলে সেই দলতো দেউলিয়া দল। দলের তো কিছু নেই।”
‘রাজনৈতিকভাবে’ খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে শেখ হাসিনা বলেন, “তা করলে ২০১৩, ২০১৪ সালে করতে পারতাম। খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলা মোকাবিলা করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। অবৈধ ক্ষতাদখলকারী দল গঠন করলে সেটাও অবৈধ হয়।”
একাত্তরের যুদ্ধাপরাধীদের ‘রাজনৈতিকভাবে পুর্নবাসন’ করায় জিয়াউর রহমানের সমালোচনা করেন তিনি।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “যাদের আন্দোলন মানুষ পুড়িয়ে মারা, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া তাদের মুখে ‘গণতন্ত্রের ছবক’ শুনতে হয়-এটা বাঙালির দুর্ভাগ্য। এরা দেশের সর্বনাশ করতে চায়। সমানে দেশের বিরুদ্ধে বদনাম করে বেড়ায়।”
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্তানরা ‘অবৈধভাবে’ আয় করা অর্থ দিয়ে দেশের বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। নৌকায় ভোট দিয়েই স্বাধীনতা পেয়েছেন, এই নৌকায় ভোট দিয়েই আজকে বাংলাদেশের উন্নয়ন। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
বাংলাদেশে মানবাধিকার লংঘন হচ্ছে বলে যারা বক্তব্য-বিবৃতি দিয়ে আসছেন, তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “১১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার পরও কেউ যদি আমাদের মানবতাবিরোধী বলে, তারাই যে মানবতাবিরোধী, তারাই যে দোষী, তারাই যে অপরাধী, খুনি, দুর্নীতিবাজ…।
উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডনে যাওয়ার পর স্ত্রী-কন্যা নিয়ে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। দুই বছর আগে মুদ্রাপাচার মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয় হাই কোর্ট।
এরপর গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও ১০ বছরের কারাদণ্ড হয়েছে তারেকের। ওই মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে এখন কারাবন্দি তারেকের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনায় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ অবমাননাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারেক রহমানের বিরুদ্ধে আরও কয়েক ডজন মামলা রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা।
আরও পড়ুন;
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের আশু সমাধান চাইলেন প্রধানমন্ত্রী
আজ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী
কোটা পদ্ধতি বাতিল; সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করুন: জাতিসংঘকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলার আদেশ
আগামী রবিবার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ
আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের ব্যবহারিক কৃষি শিক্ষা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর
