প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব।। থমকে গেছে বিশ্বের জনজীবন। গত বছরের শেষে চীনের উহানে প্রথম শনাক্ত হয় এ ভাইরাস।
এরপর বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জন। প্রাণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের।
গোটা বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। কারণ, দেশগুলোতে এখনও মহামারী করোনাভাইরাস ছড়ায়নি।
এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিল ১৬টি দেশ। তার মধ্যে ৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।
যে ১২ দেশে এখনও পৌঁছায়নি বিশ্বের ত্রাস হয়ে ওঠা এই ভাইরাস, সেগুলো হলো – কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেসিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমান আইল্যান্ড, টেঙ্গো, তুর্কমেনিস্তান, ট্যুভালু এবং ভানুয়াতু।
সুত্র : আল জাজিরা

