যৌথভাবে মহান শহীদ দিবস পালন সীমান্তরক্ষী বাহিনীর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাংলাদেশ- ভারত সীমান্তে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বিনিময়ের মধ্য দিয়ে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

এসময় দুই দেশের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। সেইসাথে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে দুই দেশকে বিভাজন করতে পারলেও আমাদের মন, আত্মা ও ভাষাকে বিভাজন করতে পারেনি। বাংলা ভাষা, বাঙালির ভাষা সবচেয়ে গর্বের বিষয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, জয়েন্ট মুভমেন্ট করিডোরের আহ্বায়ক নবকুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতের পক্ষে দেশটির উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস ও বাংলাদেশের পক্ষে মুক্তিযোদ্ধা লিয়াকত আলি শ্রদ্ধাঞ্জলি বিনিময় করেন।