সড়ক দুর্ঘটনায় রংপুরের পাগলাপীরে ট্রাকচাপায় একটি অটোরিকসার ৩ জন আরোহী নিহত হয়েছেন সেইসাথে আহত হয়েছেন আরও ৩ জন। জানা গেছে, আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই আরোহীদের পরিচয় মেলেনি।
এ বিষয়ে রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকাল ৮টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সোয়েব জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক।

