রংপুরে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪


নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত

আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার অন্নদানগর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পীরগাছা থানার এসআই জিয়াউর রহমান বলেন, বেলা ১২টার দিকে কাউনিয়া থেকে ট্রেনের একটি ইঞ্জিন পীরগাছা যাচ্ছিল। এ সময় আনন্দনগরে রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হন।

আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানে আরও দুইজন মারা যান।