রক্ষা পেল না পাতালও, গভীরতম সোনার খনিতে করোনার হানা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণ থেকে বাদ গেল না এবার পাতালও। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে এমপোনেং সোনা খনির ১৬৪ জন শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

এমতাবস্থায় মহাবিপদের মুখে বিশ্বের গভীরতম সোনার খনি। এ কারণে আপাতত সেখানে খনন কাজ সম্পূর্ণ বন্ধ। লকডাউন ঘোষণার পর থেকেই সেখানে খনন কাজ প্রায় বন্ধ ছিল। তবুও মাঝে টুকটাক কাজ চলছিল। তার পর লকডাউন কিছুটা শিথিল হওয়ায় আবার খনিতে কাজ শুরু হয়েছিল। এবার সব বন্ধ। এতগুলো শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।

26 Aug 2005, South Africa — Goldmine drilling 3km underground, Gauteng, South Africa — Image by © Hannelie Coetzee/Great Stock/Corbis

জানা গেছে লকডাউন শিথিল হওয়ার পর ৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হয়েছিল। তবে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তার পরও কাজ চলছিল। এছাড়াও আক্রান্ত ওই ১৬৪ জন শ্রমিকের শরীরে কোনওরকম উপসর্গ ছিল না।

শনাক্তকৃতদের আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রথমে একজন শ্রমিকের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এর পর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। সারা দেশে করোনা আক্রান্ত ২১ হাজার ৩৪৩ জন। ৪০৭ জন মারা গিয়েছেন।

সূত্র: জি নিউজ।