রজনীকান্ত-অক্ষয়ের ‘রোবট-২.০’র টিজার ফাঁস




মুক্তির আগেই ফাঁস হয়ে গেল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘রোবট-২.০’র টিজার। কিছুদিন পর ইউটিউবে প্রকাশিত হওয়ার কথা ছিলো ছবিটির টিজার।
আজ রবিবার (০৪ মার্চ) সকালে অনলাইনে টিজারটি প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে সেটি।
এ বিষয়ে বাণিজ্য গবেষক রমেশ বালা টুইটারে লিখেছেন, “অনলাইনে ‘২.০’র টিজার ফাঁস হওয়ার ঘটনাটি জানতে পেরে হতবাক লাগছে। আশা করছি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেবে নির্মাতারা। এই ক্ষতি থেকে বের হতে প্রযোজনা প্রতিষ্ঠানের উচিত যতো দ্রুত সম্ভব অফিসিয়াল টিজারটি ইউটিউবে প্রকাশ করা।’
উল্লেখ্য এবারই প্রথম ৬৬ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অক্ষয় কুমার। ৪০০ কোটি রূপি ব্যয়ে নির্মিত ‘২.০’-এর খলচরিত্র ড. রিচার্ডস হিসেবে আছেন অক্ষয়। এক নিরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে পক্ষীমানবের মতো প্রাণীতে পরিণত হন তিনি। এরপর বিজ্ঞানী বাসীগারান ও তার সৃষ্টি রোবট চিট্টির বিরুদ্ধে চলে যান ড. রিচার্ডস। বাসীগারান ও চিট্টি উভয় চরিত্রেই আবারও দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে।