রমজানে দুস্থ-গরিব মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন এই অভিনেত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

টেলিভিশনের বেশ জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সানা খান। এই রমজান মাসে নিয়মিত রোজা রাখছেন সানা। সেইসাথে প্রতিদিন দুঃস্থ গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন এই অভিনেত্রীর। আর একথা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন সানা খান।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেছেন সানা। যেখানে তিনি জানিয়েছেন, প্রায় ৪০০ থেকে ৫০০ জন মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিদিনের খাবার পৌঁছে দিচ্ছেন।

সানার জানায়, ”এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের আমাদেরকে প্রয়োজন। তাই যতটা সম্ভব আমি করবো। তাঁদের জানা দরকার, তাঁরা একা নয়। আল্লা আমাদের দিয়েছেন, যাতে আমরা মানুষের প্রয়োজনে সাহায্য করতে পারি।

https://www.instagram.com/tv/B_2j6_WAdeA/?utm_source=ig_embed

যাতে কোনও প্রয়োজনে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বরও দিয়েছেন সানা। তাঁর কথা, আমার টিম মানুষের কাছে খাবার পৌঁছে দিতে কাজ করছেন, কেউ যেন অভুক্ত না থাকে। ”

ভিডিওতে সানা আরও বলেছেন, ”আমার সাহায্যকারী সাহায্য করতে গিয়ে দেখেছেন একটা আশ্রয়স্থলে ৩৫০ জন মানুষ রয়েছেন। তখনই আমরা সেখানেও খাবার পাঠানোর ব্যবস্থা করেছি।

https://www.instagram.com/p/B_fB6H-AlAg/?utm_source=ig_embed

তবে আমার সাহায্যকারী যে যুবকটি খাবার দিতে গিয়েছিলেন, ওর মাথায় ফেজ টুপি দেখে একজন জিজ্ঞাসা করেছে, এই খাবার কি শুধু মুসলিমদের জন্য? নাকি হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা খাবার রয়েছে। এগুলো শুনে খুব দুঃখ লাগে। খাবার সকলের জন্য। খাবারের কোনও ধর্ম হয় না। ”

উল্লেখ্য, সানা খান এমন একজন অভিনেত্রী যিনি হিন্দি ছবির পাশাপাশি বহু দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন। ২০১২ তে বিগ বস-এর প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন সানা। এছাড়াও সানাকে দেখা গিয়েছে বহু বিজ্ঞপনের কাজেও।

সূত্র: জি নিউজ