রাখাইনে ‘বিবাদ বন্ধের’ আহ্বান জানিয়েছেন সু চি




আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে আগাম কোনো ঘোষণা না দিয়েই সকাল ৯টায় রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে মংডুর উদ্দেশ্যে রওনা হন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি।
মংডুতে উপস্থিত এক রোহিঙ্গা ইমামের বরাত দিয়ে আরাকান প্রজেক্ট মনিটরিং গ্রুপের ক্রিস লিওয়া রয়টার্সকে বলেন,মংডুতে গিয়ে সু চি সড়কপথে রোহিঙ্গাদের এলাকায় যান। তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলেন।
“তিনি শুধু তিনটি বিষয় বলেছেন- তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, সরকার তাদের সহায়তা করবে এবং নিজেদের মধ্যে বিবাদ করা উচিৎ নয়।”
গত ২৫ অগাস্ট রাখাইনের ওই অঞ্চলে নতুন করে সেনা অভিযান শুরুর পর নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার রাতেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে কয়েক হাজার রোহিঙ্গা।